শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রামগোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল কাদিরের ১০ম মৃত্যুবার্ষিকী  উদযাপন । 

  • আপডেট সময় শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৪.৫৭ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে
দিলীপ কুমার দাস বুরো প্রধান :  ময়মনসিংহের গৌরীপুরে সোমবার ( ৩০ অক্টোবর ) বিকেল ৫ টায় স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে  আওয়ামীলীগের (অস্থায়ী কার্যালয়ে ) উপজেলা আওয়ামীলীগের আয়োজনে রামগোপালপুর ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল কাদিরের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভা  অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায়  বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান পাঠান সেলভী, কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা অজিত মোদক,  মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলী, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মরহুমের জৈষ্ঠ পুত্র উজ্জল সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ডৌহাখলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজিম উদ্দিন, কাউন্সিলর সাদেকুর রহমান সাদেক, মহিলা আওয়ামীলীগের আহবায়ক শিউলী চৌধুরী, জাতীয় মহিলা শ্রমিকলীগের সভাপতি তাসলিমা ইয়াসমিন কলি, সাধারণ সম্পাদক জয়ন্তী রানী দাস, রামগোপালপুর ইউনিয় শ্রমিকলীগের সভাপতি কামরুন্নাহার ও সাধারন সম্পাদক আনজুয়ারা বেগম  প্রমুখ।
উল্লেখ্য, প্রত্যেক বক্তারা মরহুম আব্দুল কাদির চেয়ারম্যানের রাজনৈতিক ও সামাজিক জীবনের সুদুর প্রসারী প্রসংশার কথা তুলে ধরেন। তারা বলেন,তিনি যেমন ছিলেন স্পষ্ট বাদী তেমনি ছিলেন উদার। গরিব অসহায় মানুষের দুঃখ কষ্টে নির্দ্বিধায় এগিয়ে যেতেন  এবং তার সাধ্য মতো সাহায্যও করতেন। তার কনিষ্ঠ পুত্র রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনির গরিব অসহায়দেরকে দান করার যে, গুণাবলী তা তার মাঝে বিদ্যমান রয়েছে। কদিন আগের বন্যায় গ্রামের লোকজনের ঘরবাড়ি পানিতে প্লাবিত হওয়ায় জনি চেয়ারম্যান  রামগোপালপুর পাওয়ার যুগেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র খুলে আর্ত মানবতার এক  দৃষ্টান্ত স্থাপন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com