মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বিশ্বের শক্তিশালী দেশগুলোকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে ইসরায়েলকে চাপ দিতে হবে : এরদোয়ান

  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ৬.০২ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলো গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিয়ে আগুনে ঘি ঢালছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। আজ বুধবার আঙ্কারায় দেওয়া বক্তব্যে তিনি এমনটি বলেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ কাজ শান্তি ও যুদ্ধবিরতিতে সহায়তা করবে। এরসঙ্গে বিশ্বের শক্তিশালী দেশগুলোকেও গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে ইসরায়েলকে চাপ দিতে হবে।

এরদোয়ান বলেন, ‘মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলো ইসরায়েলকে সমর্থন দেওয়ার নামে আগুনে ঘি ঢালছে। হামাস কোনো সন্ত্রাসী গোষ্ঠী না। এটি একটি স্বাধীনতাকামী গোষ্ঠী যারা ভূখণ্ড রক্ষা করতে লড়াই করছে।

গাজা পরিস্থিতি বিবেচনায় রেখে আসন্ন ইসরায়েল সফর বাতিলের সিদ্ধান্তের কথাও সাংবাদিকদের জানিয়েছেন এরদোয়ান।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাস নজিরবিহীন হামলা চালায় ইসরায়েলে। এরপর থেকে গাজায় পাল্টা হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী।

লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে উপত্যকার লাখ লাখ বাসিন্দা। গত ১৭ দিনে গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে ৫ হাজারের বেশি ফিলিস্তিনি। অন্যদিকে ইসরায়েলে প্রায় ১ হাজার ৪০০ জন প্রাণ হারিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com