শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নাজিরপুরে ঘুষ কাণ্ডে জরিত থাকার অভিযোগে ৪ তহশিলদারকে বদলি

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৯.১৩ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এসিল্যান্ডের ঘুষের পরিমাণ নির্ধারণ করার ঘটনায় আরও চার তহশিলদার ও সহকারী তহশিলদারকে বদলি করা হয়েছে। উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) সঞ্জিব দাশ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার বিকেলে ওই চারজনকে অবমুক্ত করা হয়েছে। এর আগে গত ১৯ অক্টোবর জেলা প্রশাসকের দেওয়া এক আদেশে তাদের জেলার বিভিন্ন উপজেলায় বদলি করা হয়। এর মধ্যে উপজেলার মালিখালী ইউনিয়নের তহশিলদার সন্তোষ কুমার মণ্ডলকে কাউখালী উপজেলার আমড়াঝুড়ি ইউনিয়ন ভূমি অফিসে, দেউলবাড়ি দোবরার এসএম মিজানুর রহমানকে কাউখালী উপজেলার চিড়াপাড়ায়, দীর্ঘার এম জাকির হোসেনকে নেছারাবাদ উপজেলার বলদিয়ায় ও শাঁখারীকাঠী ইউনিয়নের সাখাওয়াত হোসেনকে নেছারবাদ উপজেলার গুয়ারেখা ইউনয়িনের ভূমি অফিসে বদলি করা হয়েছে। এছাড়া এর আগে গত ২৪ সেপ্টেম্বর উপজেলার আরও চার তহশিলদার ও সহকারী তহশিলদার এবং পরে দুই কর্মচারীকে অন্য জেলায় বদলি করা হয়। এর আগে ২০ সেপ্টেম্বর এ ঘটনায় নাজিপুর উপজেলার এসিল্যান্ড মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিভিন্ন সূত্রে জানা গেছে, এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তহশিলদাররা জমি মিউটেশনের জন্য আসা সেবা প্রত্যাশীদের কাছ থেকে কেস প্রতি ১৫-২০ হাজার টাকা করে ঘুষ নিতেন। এসিল্যান্ড মো. মাসুদুর রহমান গত ৮ জুন নাজিরপুরে যোগদানের পর নিজ অফিসে বসে ওই ঘুষের টাকা কমিয়ে ছয় হজার টাকা করে নিতে বলেন এবং ওই টাকা থেকে তিনি চার হাজার টাকা করে নিজের জন্য দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে ঘুষের পরিমাণ বেঁধে দেওয়ার কথোপকথনের অডিও ফাঁস করে দেন তহশিলদাররা।

ভাইরাল হওয়া ওই অডিওতে এসিল্যান্ডের প্রধান সহযোগী হিসেবে শাঁখারীকাঠী ইউনিয়নের সাখাওয়াত হোসেনের নাম উঠে আসে। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলা ভূমি অফিসসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কয়েকজন কর্মচারী নিয়োগের পর থেকে একই কর্মস্থলে চাকরি করছেন। এতে তারা সেখানে ব্যাপক প্রভাব খাটাচ্ছেন ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন। আবার অনেকেই অবৈধভাবে সরকারি জমি দখলসহ ব্যাপক সম্পদের মালিক হয়েছেন। ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত করতে এমন কর্মচারীদেরও বদলি করা জরুরি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com