শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান

  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ৪.৪৯ পিএম
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

মোঃ আল হেলাল চৌধুরী,ফুলবাড়ী (দিনাজপুর):

দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

গতকাল শনিবার সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শিবনগর ইউনিয়নের মধ্যে অবস্থিত ১৮ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজা মন্ডপে ২০০০ টাকা করে এবং পূজা মন্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের প্রতিটি গ্রুপকে ৫০০ টাকা করে প্রদান করেন।

পূজা মন্ডপে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হুদা, সহ-সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক অমিত।

এ সময় উপস্থিত ছিলেন শিবনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হামিদুল ইসলামসহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com