মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

অবরুদ্ধ  গাজা উপত্যকায় ত্রাণবাহী ট্রাক ঢুকলো

  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৭.৫৯ পিএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

অবরুদ্ধ  গাজা উপত্যকায় ত্রাণবাহী ট্রাক ঢুকলো। ২১ অক্টোবর রাফাহ ক্রসিং দিয়ে ২০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ ও বের হওয়ার প্রধান পথ হচ্ছে রাফাহ।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ত্রাণগুলো জাতিসংঘের গুদামগুলোতে রাখা হবে। সেখান থেকে গাজা উপত্যকাজুড়ে বিতরণ করা হবে। ত্রাণের মধ্যে ওষুধ, চিকিৎসাসামগ্রী এবং সীমিত পরিমাণ খাদ্য সামগ্রী (টিনজাত পণ্য) রয়েছে।

এদিকে, গাজায় মাত্র ২০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিনিরা। তারা বলছে, ১০০টি ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ার কথা ছিল। তাছাড়া, কোনো জ্বালানি সরবরাহ করা হয়নি। জ্বালানির অভাবে পাঁচটি হাসপাতাল সম্পূর্ণভাবে পরিষেবার বাইরে চলে গেছে।

বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন বলছেন, গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশকে স্বাগত জানাচ্ছি। তবে ২০ ট্রাক সাহায্য যথেষ্ট নয়।

তিনি বলেন, গাজায় পরিস্থিতি ভয়াবহ। সেখানে খাবার, পানি, বিদ্যুৎ বা জ্বালানি নেই। আরও ত্রাণ পাঠাতে হবে। নিরাপদ এবং টেকসই ওপায়ে সঠিক সুবিধাভোগীদের হাতে সাহায্য পৌঁছাতে হবে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। একইসঙ্গে ইসরায়েলের কয়েক’শ নাগরিককে বন্দি করে তারা। এর জবাবে হামাসকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। একইসঙ্গে গাজা উপত্যকায় প্রবেশ ও বের হওয়ার প্রধান পথ রাফাহ বন্ধ করে দেয়।

দুই পক্ষের হামলায় এখন পর্যন্ত সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে দেড় হাজার শিশুসহ চার হাজারের বেশি ফিলিস্তিনি এবং এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com