শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে উৎসবমূখর পরিবেশে হচ্ছে দুর্গাপূজা : জেলা প্রশাসক জাহেদুর রহমানের মন্দির পরিদর্শন

  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৩.৫৭ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি: মন্ডপে মন্ডপে চন্ডীপাঠ, ঢাকের বাদ্য, শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে শুক্রবার মহাষষ্ঠীতে মহিষাসুরমর্দিনী দেবী দুর্গাকে বরণ করে নিয়েছেন ভক্তরা। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে এ দিন সূচনা ঘটেছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবের। আজ শনিবার মহাসপ্তমী। এদিন সকালে দেবী দুর্গার চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা হবে। এভাবে উৎসব চলবে আগামী মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন পর্যন্ত।
শুক্রবার রাতে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান পিরোজপুর সদর উপজেলা ও নাজিরপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি মন্দির কমিটিসহ হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি পিরোজপুর শহরের কালিবাড়ি, আখড়াবাড়ি, রাজারহাট পূজা মন্দিরসহ নাজিরপুর উপজেলার বেশ কয়েকটি পূজা মন্দির পরিদর্শন করেন। এসব মন্দির পরিদর্শনকালে পিরোজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ তার সাথে ছিলেন।
ষষ্ঠীপূজা উপলক্ষে পিরোজপুর জেলার বিভিন্ন পূজা মন্দির ভোর থেকেই ছিল মুখর। শুক্রবার ষষ্ঠীর সকালের পর্বটি মূলত কল্পারম্ভ। এর মাধ্যমে কল্পনা করা হয় যে, দেবী দুর্গা বিল্ব বৃক্ষে অধিষ্ঠান করেছেন। সন্ধ্যায় বোধন এবং অধিবাসের মধ্য দিয়ে দেবীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ শনিবার সপ্তমী থেকে মূল পূজা শুরু হবে।
পিরোজপুর জেলায় এ বছর ৬২৫টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে দুর্গাপূজা ৪৮১টি, জগদ্ধাত্রী পূজা ১৩৮টি ও বাসন্তি পূজা ৬টি। পিরোজপুর প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জেলায় ৭টি উপজেলা সংখ্যা অনুযায়ী পিরোজপুর সদর উপজেলায় ৬৬টি, নাজিরপুর উপজেলায় ১৩৪টি, স্বরূপকাঠিতে ১২৩টি, কাউখালীতে ৪৩টি, ভান্ডারিয়ায় ১২৩টি, ইন্দুরকানিতে ৩৩টি, এবং মঠবাড়িয়ায় ১০৩টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
এ বছর পূজাকে ঘিরে এরই মধ্যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিটি মন্ডপে পুলিশ, আনসার-ভিডিপির মোতায়েন করা হয়েছে। রয়েছে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের সতর্ক পাহারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com