শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

যারাই গুজব ছড়াচ্ছে, অল্প সময়ের মধ্যেই আমরা তাদের শনাক্ত করে ফেলছি :স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৬.২০ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

গুটিকয়েক মানুষ, যারা বাংলাদেশ সৃষ্টিতে বিরোধিতা করেছিল, তারাই গুজব ছড়ানোর চেষ্টা করে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, বাংলাদেশ সৃষ্টিতে যারা বিরোধিতা করেছিল, তারা যা কিছু ভালো কাজ, সেগুলোর বিরুদ্ধে।

এই দুষ্কৃতকারীরা সংখ্যায় খুবই কম। তারপরও গুজবকারীরা ঘটনা ঘটিয়ে ফেলে। আমাদের নিরাপত্তা বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় পূজামণ্ডপ আয়োজিত শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন ডিজিটাল বাংলাদেশ হওয়ার পর সাইবার জগতে গুজব ছড়িয়ে দেওয়া হয়। আমাদের পুলিশের সাইবার ইউনিট খোলা হয়েছে। সাইবার ইউনিট সক্রিয় রয়েছে।

তিনি বলেন, যারাই গুজব ছড়াচ্ছে, অল্প সময়ের মধ্যেই আমরা তাদের শনাক্ত করে ফেলছি। কাজেই গুজব রটিয়ে তারা পার পাবে না। আমাদের নিরাপত্তা বাহিনী সব দিকে দেখে খেয়াল রাখছে।

কুমিল্লা আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহারের পূজা নিয়ে দেওয়া বক্তব্যে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা তার ব্যক্তিগত বক্তব্য। আমরা সবাই তাকে এ রকম মন্তব্য থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিয়েছি। কুমিল্লায় সর্বোচ্চ সতর্কতা নিয়ে সবাই তৈরি আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com