মুহম্মদ আবুল বাশারঃ ময়মনসিংহ বিভাগীয় শহরের সকলের প্রিয়জন সাহেব আলী রোডের (নতুন বাজার)এলাকার বাসিন্দা রসায়নবিদ আম্মান খান ইন্তেকাল করেন।১৯ শে অক্টোবর বৃহস্পতিবার আওয়ামীলীগ নেতা আম্মান খান ব্রেইন স্ট্রোক জনিত কারণে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকালে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সাদা মনের একজন মানুষ স্নেহভাজন সদ্য প্রয়াত আম্মান খানের বিদেহী রুহের মাগফিরাত কামনা করছে দলীয় নেতৃবৃন্দ ও বন্ধু-বান্ধব সহ অনেকেই। এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছে।উল্লেখ্য যে,ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের সাবেক নেতা আম্মান খান কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ -তাড়াইল) সংসদীয় আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।এ ব্যাপারে ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও গবেষক সুমন বলেন আওয়ামীলীগের নিবদিত নেতা আম্মান খানের মৃত্যুতে গভীর সমবেদনা জানাই।