শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালিত

  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৫.৫৭ পিএম
  • ১৮৯ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি  : পিরোজপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী। আজ বুধবার সকাল ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে সার্কিট হাউস থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং সেখানে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম (এমপি)। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মুকিত ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাইলাল বিশ্বাস।
এছাড়া সভায় রাজনৈতিক সামাজিক বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। কেক কোটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com