শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আওয়ামীলীগ নিধনকারীকে এমপি হিসাবে দেখতে চাইনা —- মহিউদ্দিন মহারাজ

  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১২.০০ এএম
  • ১৯৩ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী, নেছাড়াবাদ) আসনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন, পিরোজপুর -২ আসনে জোটের কোন প্রার্থী মানবেনা তৃনমুল আওয়ামীলীগ। এই আসনটি বর্তমানে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। কিন্তু জোটের শরিক হিসেবে বিগত দুইটি নির্বাচনে আসনটি জাতীয় পার্টি (জেপি)’কে ছেড়ে দেয়ায় আওয়ামীলীগ দল দুর্বল হচ্ছে। মঙ্গলবার বিকেলে ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমানে আসনটি সংসদ সদস্য জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু হলেও সব উপজেলা-ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজেদের হবার কারণে আগের যে কোন সময়ের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। আর এ কারণে আসন্ন নির্বাচনে নিজেদের প্রার্থী চাইছে ক্ষমতাসীনরা। বর্তমান সংসদ সদস্য আওয়ামীলীগ নিধনে উঠেপড়ে লেগেছে। আমারা এই আওয়ামীলীগ নিধনকারীকে আর এমপি হিসাবে দেখতে চাই না।
ভান্ডারিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, পিরোজপুর জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক আবুবকর সিদ্দিক মন্টু, ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, নিজামুল হক নান্ন, টুঙ্গিপাড়া আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, উপজেলা মহিলাযুবলীগের সভাপতি আসমা সুলতানা যুথী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেদোয়ার সিকদার রিচান, যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর আহাদুল ইসলাম রুবেল প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com