মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২০, ৬.০৯ পিএম
  • ৯০৫ বার পড়া হয়েছে

এইচ আর হিরু, গাইবান্ধা:
গাইবান্ধার সাদুল্লাপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এর আগে শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে পুলিশ।
এরা হলেন, ওই গ্রামের কলেজছাত্র উৎফল কুমার সরকার (১৮) ও তার মা সাধনা রানী (৫০)।
স্থানীয়রা জানান, ওই গ্রামের এসএসবি ব্রিকসের জমির ওপর দিয়ে বাঁশের খুঁটির মাধ্যমে ঝুলন্তভাবে বিদ্যুতের সংযোগ নেওয়া হয়।
শুক্রবার সন্ধ্যায় ওই ইটভাটার পাশের ধানের জমিতে কীটনাশক ওষুধ ছিটাচ্ছিলেন উৎপল। এসময় জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে তার মা সাধনা রানী ছেলেকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) জাকিরুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই মা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়। শনিবার ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com