শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

চেন্নাই-ভিত্তিক জীবন মিত্র ফার্টিলিটি অ্যান্ড উইমেন কেয়ার সেন্টারে ব্র্যাক ব্যাংকের গ্রাহক ও সহকর্মীরা পাচ্ছেন আকর্ষণীয় ছাড়

  • আপডেট সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ৭.৩৫ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে

চেন্নাই-ভিত্তিক হাসপাতালে ব্র্যাক ব্যাংকের গ্রাহক এবং সহকর্মীদের আকর্ষণীয়
অফার প্রদানের লক্ষ্যে ভারতের চেন্নাইয়ের জীবন মিত্র ফার্টিলিটি অ্যান্ড উইমেন কেয়ার সেন্টারের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
জীবন মিত্র হচ্ছে ভারতের চেন্নাইতে অবস্থিত একটি বিশ্বমানের ফার্টিলিটি সেন্টার চিকিৎসাকেন্দ্র।
এই চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারী এবং ব্যাংকের সহকর্মীরা আইভিএফ, আইসিএসআই, আইইউআই, ল্যাপারোস্কোপি এবং সকল প্রকার ফার্টিলিটি চিকিত্সার ওপর ২০% ছাড় উপভোগ করতে পারবেন।
অফারটি ১৫ অক্টোবর, ২০২৩ থেকে শুরু হয়ে ১৪ অক্টোবর, ২০২৫ পর্যন্ত চলবে।
ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং জীবন মিত্র ফার্টিলিটি অ্যান্ড উইমেন কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. রাম্যা রামালিঙ্গম এমডি (ওজি) ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ১৫ অক্টোবর, ২০২৩- এ চুক্তিতে স্বাক্ষর করেন।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও এম মাসুদ রানা এফসিএ, জীবন মিত্র ফার্টিলিটি অ্যান্ড উইমেন কেয়ার সেন্টারের অ্যাডিশনাল ডিরেক্টর আর. মালারকোডি এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এই চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com