শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা অনুদান বিতরণ

  • আপডেট সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ৬.২৮ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
আসন্ন দুর্গোৎসব উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা অনুদান বিতরণ করেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। সোমবারব (১৬ অক্টোবর) দুপুরে কাউখালী উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ অলোক কুমার কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  বিপুল বরন ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। এসময় আরও বক্তৃতা করেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সুনীল কুন্ডু,  ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান গাজী ছিদ্দিকির রহমান, অধ্যাপক সঞ্জিত কুমার সাহা প্রমুখ।
সভা শেষে উপজেলার ৪৩ টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক এর হাতে প্রধান অতিথির ব্যক্তিগত তহবিল থেকে শুভেচ্ছা অনুদান বিতরণ করেন।
 প্রধান অতিথি মহিউদ্দিন মহারাজ বলেন, এ দেশকে উন্নত রাষ্ট্র ও স্মার্ট বাংলাদেশ পরিণত করতে হলে শেখ হাসিনার সরকার বারবার দরকার। এ সরকারে আমলে হিন্দুরা স্বাধীনভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com