শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে মসজিদের জায়গা জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ৭.৩৭ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসানুর রহমান কর্তৃক স্টেশন জামে মসজিদ কমিটির মুসল্লিদেরকে শারীরিকভাবে লাঞ্চিত ও মসজিদের জায়গা জবর দখল করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসীর ।গতকাল (১৫ অক্টোবর) রোববার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধনে বক্তারা বলেন, রেল কর্তৃপক্ষের অনুমোতি নিয়ে প্রায় ৪০ বছর ধরে ‘‘স্টেশন জামে মসজিদ’’ রেল গুমটিতে অবস্থিত রেলের পুকুরে মাছ চাষ করে, মসজিদ পরিচালনা করে আসছে। মসজিদ নিয়ন্ত্রিত পুকুর পাড়ে গত শনিবারে ওয়ার্ড কাউন্সিলর হাসানুর রহমান দোকান ঘর নির্মান করার চেষ্টা করে। মসজিদ কমিটির লোকজন বাঁধা দিতে গেলে কাউন্সিলর সহ তার লোকজন মসজিদ কমিটির লোকজনের উপর চড়াও হয়।

এমনকি মুসল্লিদেরকে শারীরিকভাবে লাঞ্চিত করে। আমরা মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষন পূর্বক এই ওয়ার্ড কাউন্সিলরের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। মানববন্ধনে রেল স্টেশন জামে মসজিদ কমিটির সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান লাজুসহ প্রায় শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com