শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে  নাজিরপুরে বিক্ষোভ-মিছিল

  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ৭.৩৫ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ
দখলদার ইহুদীবাদী ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের উপর বর্বোরোচিত হামলার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদি জনতা। রবিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার জামেয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদ্রাসার ময়দান থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জামেয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা রুহুল আমিন, সাতকাছেমিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফেরদাউসুর রহমান, বাবুর হাট মাদ্রাসানর মুহতামীম মাওলানা ইখলাসুর রহমান, নাজিরপুর থানা জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ওবায়দুল্লাহ মাশকুর, জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সবুজ ও মাওলানা মাহমুদুল হক প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল বর্বোরোচিতভাবে ফিলিস্তিনের গাজায় বোমা হামলা করে নারী-পুরুষ ও শিশুদের নির্মমভাবে গণহত্যা করছে। জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা। তারা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকে এক হওয়ারও আহ্বান জানান এবং ইসরাইলী পণ্য বয়কট সহ বিভিন্ন স্লোগান দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com