শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (স:) উদ্যাপন উপলক্ষ্যে ঈছালে ছওয়াব ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ৫.৪৮ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার কচুয়াকাঠী শাহ মোহাম্মাদ মোহেব্বুল্লাহ দ্বীনিয়া মাদরাসা ও বায়তুল মোকাররম জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (স:) উদ্যাপন উপলক্ষ্যে ঈছালে ছওয়াব ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে মাদরাসা প্রাঙ্গনে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজ। প্রধান বক্তা ছিলেন ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা রুহুল আমিন ছালেহী। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ  যুব হিযবুল্লাহ কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা কাজী মফিজ উদ্দিন জিহাদী। বিশেষ অতিথি ছিলেন কাউখলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, আমরাজুড়ী ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন সহ আরও অনেকে। মাহফিল পরিচালনা করেন মাওলানা মাহমুদুল হাসান। দোয়া শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com