মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

গাজায় বিদ্যুৎ না থাকায় হাসপাতালগুলো লাশের স্তূপে পরিণত হতে পারে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৯.১৬ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গাজার হাসপাতাল মর্গ হয়ে উঠতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক কমিটি রেড ক্রস (আইসিআরসি)। জ্বালানি সংকটে গাজার একমাত্র বিদ্যুৎ প্ল্যান্টটি বুধবার থেকে বন্ধ হয়ে যায়। ফলে বিদ্যুৎ সরবরাহে জেনারেটর ব্যবহার করা হচ্ছে। কিন্তু জ্বালানি তেল না থাকায় সেগুলোও বন্ধ রয়েছে।

গাজাকে অবরুদ্ধ করে রাখার পাশাপাশি বিমান এবং আর্টিলাটি হামলা চালানোর কারণে মেডকেল সেন্টারগুলোতে আহত মানুষের জট লেগেছে। গত শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ রকেট হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এদিকে গাজায় বিদ্যুৎ সরবরাহ চালু করতে শর্ত জুড়ে দিয়েছে ইসরায়েল। হামাসের হাতে জিম্মি ১৫০ ইসরায়েলিকে মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় বিদ্যুৎ দেবে না তেল আবিব।

গাজার আইসিআরসি’র পরিচালক ফাবরিজিও কারবোনি বলেন, বিদ্যুৎ না থাকার কারণে গাজায় হাসপাতালের কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্ন হচ্ছে, সদ্যজাত শিশুকে ইনকিউবেটরে রাখা যাচ্ছে না, রোগীদের অক্সিজেন সাপোর্ট দেওয়া যাচ্ছে না, কিডনি ডায়ালাইসিস বন্ধ রয়েছে এবং এক্সে করা যাচ্ছে না।

তিনি বলেন, বিদ্যুৎ না থাকায় হাসপাতালগুলো লাশের স্তূপে পরিণত হতে পারে। এমন পরিস্থিতিতে জেনারেটর চালু করা হয়েছে, কিন্তু যে জ্বালানি রয়েছে তাতে ঘণ্টা খানেক চালানো যাবে।

ইসরায়েল ক্রমাগত হামলা চালানোর কারণে অনেকে হাসপাতালের জরুরি বিভাগে ভিড় করেছেন, কিন্তু পর্যাপ্ত মেডিকেল উপকরণ না থাকায় তাদের চিকিৎসা সেবা দেওয়া যাচ্ছে না। অনেকে রক্তের জন্য আবেদন করেছেন।

গত শনিবার হামাস ইসরায়েল ভূখণ্ডে রকেট হামলা চালানোর পাশাপাশি ১৫০ জনকে জিম্মি করেছে। ওই হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয়েছে।

এ ঘটনার পর ইসরায়েল গাজায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করেছে দিয়েছে। ঢুকতে দেওয়া হচ্ছে খাবার পণ্য।

এদিকে হামাসের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ৫ হাজার ৩৩৯ জন ফিলিস্তিনি আহত হয়েছে।

জাতিসংঘের মানবিক সংস্থা জানিয়েছে, ইসরায়েলের হামলায় ৩ লাখ ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তারা এখন হাসপাতাল ও জাতিসংঘ নির্মিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে।

খবর বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com