শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৭.৫৭ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

 

মোঃ আল হেলাল চৌধুরী,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা কুশদহ ইউনিয়নের মামলাবাজ নুরুল ইসলামের লাগাতার মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোঃ মজিদুল ইসলাম ও তার পরিবারের ৭জন সদস্য।

১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে মোঃ মজিদুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, আমার প্রতিবেশী মোঃ নুরুল ইসলাম ও তার স্ত্রী জোৎসনা বেগম বন বিভাগের জায়গাকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ছিনতাই,মারধর ও হুমকি মোট তিনটি মিথ্যা মামলা দায়ের করেছেন। আমি একজন নিরিহ ও সরল মনের মানুষ আমি অতি কষ্টে আমার পরিবার নিয়ে বসবাস করে আসছি। মোঃ নুরুল ইসলাম ও তার স্ত্রী জোৎসনা বেগম আমার বিরুদ্ধে এহন মিথ্যা মামলা দায়ের করে আমাদের শারিরিক,মানসিক ও আর্থিক ক্ষয় ক্ষতি করছেন। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি করছি। সেই সাথে মামলাবাজ নুরুল ইসলাম ও তার পরিবার কর্র্তৃক লাগাতার দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গিলাঝুকি হঠাৎপাড়া গ্রামের মোছাঃ আরজিনা খাতুন, মনতাজুর রহমান মুন্না, মোঃ আনসার আলী, মোঃ সাজেদা বেগম, মোঃ শফিউল্লাহ ও মজমুল ইসলাম সহ তার পরিবারের সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com