শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৪.০৫ পিএম
  • ১৭৪ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বাবুল গাজী (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে খুলনায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মারা যান।
নিহত বাবুল উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর গ্রামের মৃত মুজাহার আলী গাজীর ছেলে। স্থানীয় এক পল্লী চিকিৎসক মো: আল আমীন জানান, ৪ দিন আগে তার জ্বর আসে। উন্নত চিকিৎসার জন্য খুলনা হেলথকেয়ার হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতাল এবং পরিবার সুত্রে জানাযায়, হাসপাতালের রিপোর্টে ডেঙ্গু পজিটিভ আসে এবং তার লিভারের সমস্যা ছিল। পেট ফেপে উঠে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাবুলের মরদেহ রবিবার রাতে তার নিজ বাড়িতে দাফন করা হয়েছে। মৃত্যু কালে তিনি এক ছেলে, দুই মেয়ে এবং স্ত্রীকে রেখে জান। তার মৃত্যুতে রাজনৈতিক এবং সচেতন মহল গভীর শোক প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com