শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াত দেশের শাসন ক্ষমতায় আসলে সনাতন ধর্মাবলম্বীদের জীবন ও সম্পদের কোন নিরাপত্তা থাকে না: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

  • আপডেট সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ৭.৫৪ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন,‘বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদিয়ক চেতনার মহামানব। তাই আওয়ামীলীগ যখন ক্ষমতায় আসে তখন দেশের সকল ধর্মের মানুষ সমান অধিকার পান। কিন্তু বিএনপি-জামায়াত দেশের শাসন ক্ষমতায় আসলে সনাতন ধর্মাবলম্বীদের জীবন ও সম্পদের কোন নিরাপত্তা থাকে না। তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রবিবার  সনাতন ধর্মালম্বীদের মতুয়া সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত দিন ব্যাপী মতুয়া মহাসমাবেশ ও মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন। ওই দিন বিকালে পিরোজপুরের  নাজিরপুর উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজার হাজার নারী-পুরষের অংশ গ্রহনে উপজেলার শ্রীরামকাঠীর উত্তমনগর মঠের প্রতিষ্ঠাতা শ্রীকুমার আচার্য্য’র সভাপতিত্বে ও বাংলাদেশ মতুয়া মহা সংঘের উপজেলা সভাপতি মাস্টার প্রশান্ত কুমার হালদারের পরিচালনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মতুয়া মহা সংঘের কার্যকরি সভাপতি ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান মহা মতুয়াচার্য্য শ্রী সুব্রত ঠাকুর। বক্তব্য রাখেন বাংলাদেশ মতুয়া মহা সংঘের মহা সচিব সাগর সাধু ঠাকুর, সংগঠনের বানরিপাড়া সভাপতি প্রফুল্ল পাগল,  প্রনব মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গীতাত্মানন্দজী মহারাজ, বাংলাদেশ অশি^নী সেবাশ্রমের শ্রীপাঠ গঙ্গাচন্নার সভাপতি কপিল কৃষ্ণ মন্ডল, কোদালিয়ার পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিগুরুচাঁদ আশ্রম অধ্যক্ষ মতুয়া ভরত চন্দ্র সিকদার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com