শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কভিড-১৯,২০২০ সালের মানুষ মারা বিষ

  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০, ৬.৩২ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ করোনাভাইরাস (কভিড-১৯) এর প্রভাবে সারা বিশ্ব এখন থমকে গেছে, বিশ্বের মানুষ এখন গৃহবন্দী। আজ থেকে ১০২ বছর আগে ১৯১৮ সনে আরো একবার মহামারিতে থমকে গিয়েছিলো বিশ্ব। আর এখন ২০২০ সনে করোনাভাইরাস সারা বিশ্বকে চোখ রাঙাচ্ছে, সারাবিশ্বে সৃষ্টি করছে মৃত্যুর মিছিল। যার ফলে বিশ্বকে শাসন করা সামরিক শক্তিশালী দেশগুলোও কুপোকাত। বিশ্বে ভয়াবহ ভাবে সামরিক শক্তি অর্জন করা দেশগুলো যখন অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশগুলোর উপর করতো শাসন। নিজ স্বার্থে বাজিয়ে দিতো যুদ্ধের দামামা,তছনছ করে দিত অন্য দেশকে, নিজেদেরকে ভাবতো সর্ববৃহৎ শক্তি হিসেবে। ঠিক তখনই এলো করোনা ভাইরাসের আক্রমণ। বিশ্বকে শাসন করা এবং বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী দেশগুলোর মধ্যে সবার আগে ভয়াবহভাবে আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্র। সে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২,৩৫,৭৪৭,সুস্হ হয়েছে ১০,৩২৪ জন এবং মারা গিয়েছে ৫৬২০ জন,এর পরের অবস্হানে রয়েছে ইতালি এ পর্যন্ত মোট আক্রান্ত ১,১৫,২৪২, সুস্হ ১৮,২৭৮, এবং মৃত্যু ১৩,৯১৫ জন,স্পেনে আক্রান্ত ১,১০২৩৮, সুস্হ ২৬,৭৪৩, মৃত্যু ১০,০৯৬ জন, চীন এ আক্রান্ত ৮১,৫৮৯, সুস্হ ৭৬,৪০৮, মৃত্যু ৩,৩১৮ জন, জার্মানিতে আক্রান্ত ৮৪,২৬৪,সুস্হ ২১,৪০০, মৃত্যু ১০৭৪ জন,এবং ইরান এ আক্রান্ত ৫০,৪৬৮, সুস্হ ১৬,৭১১ এবং মৃত্যু ৩,১৬০ জন। এছারাও করোনা ভাইরাস যুক্তরাজ্যের উপরও প্রভাব বিস্তার করতেছে। বিশ্বের প্রতিটি মহাদেশে করোনা ভাইরাসের ছোবল পড়েছে, এ পর্যন্ত করোনা ভাইরাসের আক্রমণে আক্রান্ত হয়েছে সারা বিশ্বের ২০৩ তিনটি দেশ। যার ফলে করোনা ভাইরাসে সারা বিশ্বে মোট আক্রান্ত ১০,০০,১৬৮ জন এবং মৃত্যু ৫১,৩৫৪ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে করোনাভাইরাস এর আক্রমণে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা সারা বিশ্বে আরো বাড়বে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com