সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ব্যবহার করে একটি মহল গুজব ছড়াচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭.২৪ পিএম
  • ১৩১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ব্যবহার করে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে সাবধান করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, ‘একটি মহল আমেরিকার ভিসা নীতিকে পুঁজি করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে তুলছে। তবে এসব গুজবে কান না দিয়ে জনসাধারণকে সতর্ক থাকতে।’

আর ভিসা নীতি নিয়ে বিব্রত, বিভ্রান্ত কিংবা আতঙ্কিত হওয়ার কিছু নাই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বুধবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুরে পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার পেছনে দায়ী ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপে পদক্ষেপ নিতে শুরু করেছে দেশটি।

এই নিষেধাজ্ঞার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকার ও বিরোধীদলীয় নেতাকর্মীরা থাকবেন বলে ইউএস স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকা তাদের দেশে কাকে যেতে দেবে, আর কাকে যেতে দেবে না, সেটা একান্তই তাদের নিজস্ব ব্যাপার। তবে আমরা বলতে পারি আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো ঘাটতি নেই।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক ‘আগে যা ছিল, এখনো তাই আছে’ বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকার ভিসা নীতি নিয়ে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। এ নিয়ে সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কোনোভাবেই উদ্বিগ্ন নয়।’

এখনকার মতোই নির্বাচনের সময়ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের স্বাভাবিক কার্যক্রম চালাবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসা নীতিতে কোনো বাহিনী, দল কিংবা গোষ্ঠীর কথা আমেরিকা উল্লেখ করেনি। তারা এমনিতেও সবাইকে ভিসা দেন না। এটা তাদের নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু করার নেই।

পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও গড়ে তোলা হয়েছে আধুনিক ও কার্যকর পুলিশ বাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com