শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নান্দাইল আওয়ামীলীগের জমত আলী’র মৃত্যু বার্ষিকী-মিলাদ মাহফিলে এমপি তুহিন

  • আপডেট সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৫.৩৬ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে
মুহম্মদ আবুল বাশারঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের রামকৃস্নপুর গ্রামের মুহাম্মদ জমত আলীর মৃত্যু বার্ষিকীতে আলোচনা,মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। বাংলাদেশ আওয়ামীলীগ নান্দাইল উপজেলার ১নং-বেতাগৈর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও বেতাগৈর ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।এছাড়াও তিনি রামকৃস্নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আজিবন দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন নিষ্টার সাথে। তিনি একজন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তি হিসেবে এলাকয় সুপরিচিত ছিলেন। ২৪ শে সেপ্টেম্বর রবিবার অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য ও নান্দাইল উন্নয়নের রুপকার আলহাজ মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি।অনুষ্টান পরিচালনা করেন মুহাম্মদ জমত আলীর সুযোগ্য সন্তান নান্দাইল উপজেলা যুবলীগের নেতা ও সমাজ সেবক মোঃ জুয়েল ফারুক। বিশেষ অতিথি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল।এছাড়াও ১নং বীর বেতাগৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবদুল মতিন,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ছাইফুল ইসলাম শামীম খান, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক বাচ্চু,নান্দাইল শহিদ সৃতি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাসেম, নান্দাইল উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবুল, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী রিয়েল, এবং মাদরাসার ছাত্র-ছাত্রী ও মুসল্লীবৃন্দ, এলাকার গণ্যমান্য লোকজন দোয়া ও মিলাদ মাহফিলে শরীক হন। মুনাযাত শেষে তবারক বিতরনের মধ্যদিয়ে মাহফিলের সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com