সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

৪ অক্টোবর পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৯.৪৬ পিএম
  • ১২৫ বার পড়া হয়েছে

বিএনপিকে প্রতিহত করতে ২৩ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের যৌথসভা শেষে কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।  যৌথসভায় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা।

সভার সিদ্ধান্ত জানিয়ে মাহবুবউল আলম হানিফ বলেন, ‘আগামী ২৩ সেপ্টেম্বর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আমাদের সমাবেশ হবে। আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে উত্তরা এবং যাত্রাবাড়িতে সমাবেশ হবে। ৪ অক্টোবর বুধবার দুপুর আড়াইটায় চট্টগ্রামের মিরের সরাইতে সমাবেশ অনুষ্ঠিত হবে।’

এ ছাড়া ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী ও শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, ২৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, ২৬ সেপ্টেম্বর কেরানীগঞ্জে ঢাকা জেলার সমাবেশ, ২৭ সেপ্টেম্বর টঙ্গী ও কাফরুলে সমাবেশ এবং ৩০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে হবে কৃষক সমাবেশ।

এর আগে, সরকার পতনের একদফা দাবিতে ৩ অক্টোবর পর্যন্ত সারা দেশে সমাবেশ, রোড মার্চসহ নানা কর্মসূচি ঘোষণা করে বিএনপি। বিএনপির কর্মসূচি শুরু হয়েছে মঙ্গলবার থেকে।

মাহবুবউল আলম হানিফ দাবি করেন, বিএনপি নিজেদের নানা অপকর্মের জন্য বুঝতে পারছে, দেশের মানুষ তাদের পক্ষে নেই। নির্বাচনে তাদের কোনো আশাও নেই। কাজেই তাদের ভূমিকা নির্বাচন বিরোধী।

আওয়ামী লীগের এই যুগ্মসাধারণ সম্পাদক বলেন, ‘যে দলের নেত্রী নাইকোসহ অজস্র দুর্নীতির মামলায় বিচারাধীন এবং যে দলের নেতা অর্থচুরি, মানি লন্ডারিং, হত্যার জন্য দণ্ডপ্রাপ্ত হয়ে বিদেশে পলাতক, সে দলের প্রতি সাধারণ মানুষের কোনো আস্থা থাকতে পারে না। তারা যেন অশুভ কর্মকাণ্ড করে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে কারণে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মী মাঠপর্যায়ে প্রস্তুত থাকবে।’

প্রতিটি কর্মসূচি সফল করতে নেতা-কর্মীদের আন্তরিকভাবে কাজ করে যাওয়ার আহ্বানও জানান হানিফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com