শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের কমলগঞ্জে গরমে বেঁকে গেল রেললাইন

  • আপডেট সময় রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৯.০০ পিএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে মাত্রাতিরিক্ত গরমে রেললাইন বেঁকে শমশেরনগর-মনু রেলস্টেশন এলাকায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। ট্রেনটি প্রায় ২০ মিনিট আটকা ছিল।রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

শমশেরনগর রেলস্টেশন সূত্রে জানা যায়, প্রচণ্ড রোদে রেললাইন বেঁকে যায়। ফলে রেললাইনে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লাইন বেঁকে যাওয়ায় আটকা পড়ে। এ সময়ে ট্রেনের কর্মচারী ও রেলপথ রক্ষণাবেক্ষণকারী শ্রমিকরা পানি, বালি ও কাদা ছিটিয়ে বেঁকে যাওয়া লাইন ঠিক করেন। পরে ৩টা ১৪ মিনিটে ট্রেন ছেড়ে যায়। রেলস্টেশনের সহকারী মাস্টার উত্তম দেব গণমাধ্যমকে বলেন, সাধারণত তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে রেলপথ বাকলিং হয়ে পড়ে। মাত্রাতিরিক্ত গরমের কারণে লাইন বাকলিং হয়ে পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com