শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ড্যাশবোর্ডের মাধ্যমে মাঠ পর্যায়ের ভূমি সেবা মনিটরিং করা হচ্ছে : ভূমিমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৮.৩৮ পিএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ড্যাশবোর্ডের মাধ্যমে মাঠ পর্যায়ে ভূমিসেবা প্রদানের কাজ নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে।
আজ রোববার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা জানান।
ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে সমন্বয় সভায় দেশের সকল বিভাগীয় কমিশনার এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাইফুজ্জামান চৌধুরী আরো বলেন, দুঃখজনক হলেও সত্যি, এখনো প্রচুর অভিযোগ পাওয়া যাচ্ছে নাগরিক হয়রানির। এজন্য জাতীয় স্বার্থে দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। ড্যাশবোর্ডে কাজের অগ্রগতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভূমিমন্ত্রী বিভাগীয় কমিশনারগণকে নিয়মিত নিজ অধিক্ষেত্রের ভূমি অফিসের ড্যাশবোর্ড নিবিড়ভাবে মনিটর করার অনুরোধ জানিয়ে বলেন, দক্ষ, স্বচ্ছ, জনবান্ধব ও জবাবদিহিমূলক ভূমিসেবা নিশ্চিত করতে না পারলে সার্বিকভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা বাস্তবায়ন করা সম্ভব হবেনা।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভূমিসেবা বিষয়ে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বারোপ করে বলেন, সকল পর্যায়ের ভূমিসেবা গ্রহীতাদের কথা বিবেচনা করে আমাদেরকে তাঁদের নিকট সঠিক তথ্য পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সভাপতির বক্তব্যে ভূমি সচিব বিভাগীয় কমিশনারদের জানান, এই পর্যন্ত দেশের ৪০টি জেলায় গিয়ে ভূমি কর্মকর্তাদের হাতে কলমে ডিজিটাল ভূমিসেবা প্রদান বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বাকি জেলাগুলোতেও এই ধরণের প্রশিক্ষণ পরিচালনা করা হবে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন অনুযায়ী এখন থেকে বিআইডব্লিউটিএ ছাড়াও পানি উন্নয়ন বোর্ড বা অন্য কোনো সরকারি সংস্থা হাইড্রোগ্রাফিক জরিপ পরিচালনা করতে পারবে। এবারের বিভাগীয় কমিশনারের সভায় দুর্নীতি প্রতিরোধ ও ডিজিটাল ভূমি সেবার প্রসারে পদক্ষেপ গ্রহণের বিষয় গুরুত্ব পায়।-বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com