শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে গণসংযোগ করেন উন্নয়নের রুপকার সাবেক এমপি আবদুছ ছাত্তার

  • আপডেট সময় শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ২.৩৪ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

বাশার ; ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঈশ্বরগঞ্জ-৮আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি গণসংযোগ কালে তৃণমূলে সাধারণ লোকজনের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরছে।তিনি বলেন আওয়ামীলীগকে জনসমর্থন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনলে দেশের উন্নয়ন হবে।১৫ সেপ্টেম্বর শুক্রবার উপজেলার সোহাগী বাজার জামে মসজিদে জুময়ার নামাজ আদায় করেন। নামাজ শেষে সম্মানিত মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন।এছাড়াও সোহাগী ইউনিয়নের প্রবীণ আওয়ামীলীগ নেতা আবদুল গফুর মেম্বারের ভাতিজা আব্দুল হাই এর জানাযার নামাজ আদায় করেন। সেখান থেকে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আজিজুল হকের ভাই খোকনের কবর যিয়ারত শেষে সোহাগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।অপরদিকে শুক্রবার ঈশ্বরগঞ্জ বাজারের ব্যবসায়ীদের দোকানে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করে এবং বাজার করতে আসা সাধারন লোকদের কাছে  দোয়া ও সহযোগীতা চান। এসময় ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মোঃ মাহবুবুর রহমান মাহবুব,  মাইজবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ ফরিদ মিয়া,আওয়ামীলীগ নেতা শাহজাহান কবির, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার জাহান মামুন,পৌর যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম সুমন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ এবং আওয়ামীলীগের সহযোগী সগঠনের নেতৃবৃন্দ সহ সাধারন লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com