শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

তালতলীতে নদী ভাঙন প্রতিরোধে ও টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৬.২১ পিএম
  • ২৯৫ বার পড়া হয়েছে

মল্লিক জামাল:-বরগুনার তালতলীতে নিশানবাড়িয়া ইউনিয়নের অধিকাংশ এলাকায় ভয়াবহ ভাঙন প্রতিরোধে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ। ত্রাণ চাই না, স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এমন দাবি করেন ভুক্তভোগিরা।

শুক্রবার(১৪ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে ওয়াটার কিপার্স বাংলাদেশ এর আয়োজনে উপজেলার তেতুলবাড়িয়ার ভাঙনের শিকার নারী-পুরুষ,ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উপজেলা রেডক্রিসেন্টের টিম লিডার মো. আলতাফ হোসেনের সভাপত্বিতে ও ওয়াটার কিপার্স বাংলাদেশ এর তালতলীর সমন্বয়ক আরিফ রহমানের সঞ্চলানায় মানববন্ধনে বক্তব্য দেন ভাঙ্গন কবলিত এলাকার ভুক্তভোগীরা।

বক্তারা বলেন,গত কয়েক বছর ধরে পায়রা নদীর অব্যাহত ভাঙনে উপজেলার তেতুলবাড়িয়া, নলবুনিয়া, জয়ালভাংগাসহ বিভিন্ন এলাকার ফসলি জমি, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদসহ বহু স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এলাকার প্রত্যেকটি পরিবার ৮-৯ বার নদী ভাঙনের শিকার। সহায় সম্পত্তি হারিয়ে অনেকে এখন ভূমিহীন হয়ে আছেন। তাছাড়া প্রতিবছর বন্যা অথবা জলোচ্ছ¡াসে আমাদের গ্রাম প্লাবিত হয়। এ সময় তলিয়ে যায় মাছের ঘের, পুকুর এবং ঘরবাড়ি। তাই ত্রাণ নয় এখন স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ আমাদের প্রানের দাবি। এই এলাকার মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com