শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে মৎস্য কার্ডধারী জেলেদের মধ্যে ছাগল বিতরণ

  • আপডেট সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ২.৫৬ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে বুধবার  উপজেলা পরিষদ চত্বর থেকে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার শিয়ালকাঠি  ইউনিয়নের মৎস্য কার্ডধারী জেলেদের মধ্যে বিকল্পকর্মসংস্থানের উপকরণ বিতরণ করা হয়। এ সময় ২০ জন জেলেকে ৪০টি স্ত্রী ছাগল, ছাগল রাখার ঘর, খাদ্য সামগ্রী ও ঔষধপত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি  হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান।
 এসময় উপস্থিত ছিলেন কাউখালী  প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাংবাদিক হাফেজ মাসুম বিল্লাহ, মেহেদী হাসান নযন প্রমুখ।
জোলাগাতী গ্রামের ভুক্তভোগী আঃ হাই জমাদ্দার ও ফলইবুনিয়া গ্রামের বেলায়েত বলেন, আমরা মৎস্য আইন মেনে চলি। ছাগল পেয়ে আমরা স্বাবলম্বী হব। এটা আমাদের বিকল্প কর্মসংস্থান।
এছাড়া উপজেলার ১৬টি প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয় ২ শত ৪২ কেজি বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com