মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ছাত্রীর মানসিক স্ট্রেচ কাটাতে পরামর্শ দিতে গিয়ে বিপাকে শিক্ষক

  • আপডেট সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৪.৩৯ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

হারুন,জবি প্রতিনিধিঃ নিজ বিভাগের ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক এ বি এস মানিক মুন্সি’র বিরুদ্ধে। অভিযোগটি তদন্তের জন্য মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগের বিষয়ে মানিক মুন্সির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি একটা ষড়যন্ত্রের শিকার। ওই শিক্ষার্থী আমার কাছে তার মানসিক স্ট্রেচের কথা বলায় আমি তাকে কিছু পরামর্শ দেই সেটা কি বড় রকমের অপরাধ করে ফেলছি আমি। গত বৃহস্পতিবারের ঘটনার পর ওই শিক্ষার্থীকে তিন ঘন্টা আটকে রেখে আমার বিরুদ্ধে জবানবন্দি নিয়ে জোর করে অভিযোগপত্র দেয়ার ব্যবস্থা করে আমাকে বিপদে ফেলেছে কেউ কেউ। অভিযোগ পত্র দায়ের করেই ওই শিক্ষার্থী লাপাত্তা। এখানেই তো প্রশ্ন জাগে?

তিনি আরও বলেন আমাকে নিয়ে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে আমার নাকি আমার স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছে। যেটা সম্পূর্ণ মিথ্যা। যে যেখান থেকে পারছে আমার বিরুদ্ধে যা ইচ্ছে তাই লিখছে।
এছাড়া ছাত্রীর মানসিক স্ট্রেচ নিয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন,একজন ডিপ্রেশনে থাকা শিক্ষার্থী যে কিনা মানসিক স্ট্রেস হারিয়ে দুইবার আত্মহত্যার মত জঘন্য কাজ করতে চেয়েছিল।পরে বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং সেন্টার থেকে দুইবার কাউন্সিল নেওয়ার পরও সে মানসিক বিপর্যস্ত থাকতো সর্বদা। এরই পরিপ্রেক্ষিতে ওই শিক্ষার্থী একদিন আমাকে ফোন দিয়ে বলে স্যার আমি আপনার সাথে কিছু বিষয় শেয়ার করব তার কথার প্রেক্ষিতে আমি বললাম ক্যাম্পাসে এসে বিষয়গুলো শেয়ার করিও। পরদিন (১২ জুন) ওই শিক্ষার্থী আমার রুমে আসলে আমি তার ডিপ্রেশনে থাকার কারনগুলো জানার চেষ্টা করি। তখন সে নিজেই বলে স্যার আমি মাঝে মাঝে আমার মেজাজ ধরে রাখতে পারি না। এটা ছাড়াও হুট করে মানসিকভাবে ডিপ্রেশনে পড়ে যাই কোন কারন ছাড়াই।
এদিকে সর্বশেষ গত বুধবারে ওই ছাত্রী আমার রুমে আসলে কিছুক্ষণ পরে বিভাগের এক সহকর্মী বিষয়টি দেখা মাত্রই অন্যদের ডাকাডাকি করতে থাকে। ওই ছাত্রী আমার রুমে আসছে সর্বচ্চ পাঁচ মিনিট হবে। এরপর ওই শিক্ষার্থী আমার রুম থেকে বের হওয়ার পরে তাকে পরদিন অর্থাৎ বৃহস্পতিবার দেখা করতে বলে। পরদিন ওই শিক্ষার্থী আমার ওই সহকর্মীর রুমে গেলে তাকে জোরজবরদস্তি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তার মাধ্যমে অভিযোগ দেওয়া হয় বলে জানান অভিযুক্ত শিক্ষক।
এ বিষয়ে অভিযোগকারী ছাত্রীর সাথে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
এদিকে অভিযোগের বিষয়ে গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শরিফুল আলম বলেন, বিষয়টি বিভাগের একাডেমিক সভায় প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ওই শিক্ষককে বিভাগের সব একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com