শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হবে না —অধ‍্যক্ষ আলমগীর হোসেন

  • আপডেট সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৭.৪৫ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শিক্ষক নেতা অধ‍্যক্ষ আলমগীর হোসেন কাউখালী উপজেলার ৪টি অংগসংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় তিনি তার বক্তব্যে বলেন এদেশে দিনের ভোট আর রাতে হতে দিব না,
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হবে না। এজন্য এক দফা আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে ।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে কাউখালী  শনিবার  রাতে কাউখালী উত্তর বাজার দলীয় কার্যালয় প্রাঙ্গণে শ্রমিক দল, কৃষক দল, তাতীদল, মৎস্যজীবি দলের যৌথ উদ্যোগে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা শ্রমিক দল সভাপতি আবু তাহের বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ  আলমগীর হোসেন । অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব জনাব গাজী ওহিদুজ্জামান লাভলু, জেলা  বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ জনাব রিয়াজ উদ্দিন রানা, কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক এস,এম আহসান কবীর, সদস্য সচিব এইচ,এম দ্বীন মোহাম্মদ, জেলা শ্রমিকদল সভাপতি কমিশনার আব্দুস সালাম বাতেন,  সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু। এছাড়া বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া, বিএনপির সিনিয়র সদস্য শাহ ইমরান ফারুক, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, গিয়াশ উদ্দিন অলি, উপজেলা তাতী দলের সভাপতি সালাউদ্দিন মেম্বার, কৃষক দলের সভাপতি ফারুক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের আহ্বায়ক এনায়েত হোসেন মন্টু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান তালুকদার, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন। অনুষ্ঠানে চার সংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com