ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট ও এর আশপাশের এলাকা। গুগলের তথ্য বলছে, দুপুর ১. ১৩ মিনিটে অনুভূত কম্পনের মাত্রা ছিল চার দশমিক ছয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল সিলেটের জৈন্তাপুর থেকে ১৮ কিলোমিটার দূরে। এই ভূমিকম্প বাংলাদেশ ও ভারত, সীমান্তের উভয় দিকে অনুভূত হয়েছে।
ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয় যার ভৌগলিক অবস্থান ছিল ২৪ দশমিক ৭৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।










