শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৬.১২ পিএম
  • ১৩৬ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের  কাউখালীতে ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত। কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ১২ জন ইউপি সদস্যদের শপথ পাঠ করান কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান  আবু সাঈদ মিয়া মনু। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা আইসিটি অফিসার মোঃ মেহেদী হাসান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিয়ালকাটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১৭ই জুলাই পিরোজপুরের কাউখালী উপজেলার ৫ নং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
গত ২৭ আগস্ট পিরোজপুর জেলা প্রশাসক মহোদয় নবনির্বাচিত চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানকে শপথ  পাঠ করান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com