শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেশের প্রথম হোস্ট-টু-হোস্ট সংযোগের মাধ্যমে লেটার অফ ক্রেডিট আবেদনের সুবিধা দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড

  • আপডেট সময় সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৭.৫৪ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

দেশের নেতৃস্থানীয় তৈরি-পোশাক প্রস্তুতকারক এবং এম এ্যান্ড জে গ্রুপের সহযোগী সংস্থা জেনেসিস ফ্যাশনস লিমিটেড-কে ট্রেড অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য হোস্ট-টু-হোস্ট (এইচ-টু-এইচ) সংযোগ সুবিধা প্রদান করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। স্ট্যান্ডার্ড চার্টার্ডের লেনদেন প্রক্রিয়াকরণ সিস্টেমের সাথে প্রতিষ্ঠানটির এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) প্ল্যাটফর্মকে সংযুক্ত করতে ডিজিটাল এই ট্রেড সল্যুশনটি বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও, সল্যুশনটি জেনেসিস ফ্যাশনস লিমিটেড-এর নিজস্ব ইআরপি সিস্টেম থেকে সরাসরি লেটার অফ ক্রেডিট এবং অন্যান্য বাণিজ্যিক পণ্যের আবেদন সহজতর ও কার্যকর করতে সাহায্য করবে।
কার্বন ফুটপ্রিন্ট কমানোর প্রতিশ্রুতিতে ব্যাংকটির হোস্ট-টু-হোস্ট সল্যুশন গ্রাহকদের সম্পূর্ণ কাগজবিহীন বাণিজ্য প্রক্রিয়া পরিচালনা করার পরিষেবা প্রদান করে থাকে। বর্তমানে লেটার অফ ক্রেডিট (এলসি) এর আবেদনের জন্য গ্রাহকদের বিভিন্ন ফর্ম পূরণ করতে হয়। কিন্তু, ব্যাংকটির ডিজিটাল এইচ-টু-এইচ ব্যবস্থা এই জটিলতা সরিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং গ্রাহকের মাঝে মধ্যে একটি সহজতর ডিজিটাল সংযোগ তৈরি করে। এই সল্যুশনটির মাধ্যমে বাংলাদেশে কম সময়ে ও অগ্রাধিকার ভিত্তিতে এলসি আবেদন প্রক্রিয়ার এক নতুন সূচনা সৃষ্টি করেছে।
সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর হেড অফিসে জেনেসিস ফ্যাশনস লিমিটেড ও ব্যাংকটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর হেড অব ট্রানজেকশন ব্যাংকিং লুৎফুল আরেফিন খান এবং জেনেসিস ফ্যাশনস লিমিটেড-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার শেখ মাহফুজুল হক নিজ নিজ কোম্পানির পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর বাণিজ্যিক যাত্রায় হোস্ট-টু-হোস্ট কানেক্টিভিটি হল ট্রেড ডিজিটাইজেশনে একটি বড় মাইলফলক। এটি গ্রাহককে ব্যাংকের সাথে সংযুক্ত করে এন্ড-টু-এন্ড লেনদেন প্রক্রিয়াকরণকে দ্রুততর করে তোলে। আমি জেনেসিস ফ্যাশনস
লিমিটেড-কে অভিনন্দন জানাতে চাই বাংলাদেশের প্রথম কোম্পানি হিসেবে এই উদ্ভাবনী সল্যুশনটি চালু করার জন্য। দেশের লেনদেন প্রক্রিয়াকে ডিজিটালাইজ করতে আমরা সবসময় নতুন নতুন সল্যুশন চালু করে যাচ্ছি। এছাড়াও, দেশব্যাপী আমাদের হোস্ট-টু-হোস্ট সংযোগ সুবিধা বাড়াতে আমরা সর্বদা উন্মুখ যাতে আমাদের সকল গ্রাহকেরা এই সুবিধা উপভোগ করতে পারে।”
জেনেসিস ফ্যাশনস লিমিটেড-এর ডিরেক্টর মুনির আহমেদ বলেন, “জেনেসিস ফ্যাশনস লিমিটেড এবং এম এ্যান্ড জে গ্রুপ
সর্বদাই নিত্যনতুন উদ্ভাবনের সাথে নিজেদের আবৃত করতে স্বাচ্ছন্দ্য। আমাদের উৎপাদন খাতে হোক, আমাদের অপারেশন প্রক্রিয়ায় হোক, আমাদের ডিজাইনে হোক কিংবা আমাদের ব্যাংকিং অনুশীলনে হোক, আমরা সবসময় নতুন এবং কার্যকরী ধারা চালু করতে চাই। বাংলাদেশে প্রথম এইচ-টু-এইচ লেনদেন সম্পন্ন করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড-কে পাশে
পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। এই সমাধানটি আমাদের ক্রয় প্রক্রিয়াকে সহজতর করে আমাদের কাজের চাপ অনেকাংশে কমিয়ে দেয়। এছাড়াও এটি ক্রেডিট লেটার আবেদনের প্রক্রিয়াকে আরও দক্ষতা ও দ্রুততার সাথে কাগজবিহীন করে তুলেছে। বাংলাদেশে এই নতুন ধারণাটি চালু করার জন্য আমি স্ট্যান্ডার্ড চার্টার্ডকে অভিনন্দন ও ধন্যবাদ জানাতে চাই।
এটি সমস্ত আমদানিকারক এবং রপ্তানিকারকদের ব্যাপকভাবে উপকৃত করবে কারণ প্রতিটি বাণিজ্যে লেনদেনের সময় গুরুত্বপূর্ণ।"
দীর্ঘ ১১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জাতির কল্যাণে, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে, এবং পরিবেশ রক্ষার মাধ্যমে দেশের বাণিজ্য ও উন্নয়ন যাত্রার দীর্ঘস্থায়ী গর্বিত অংশীদার। স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মিটাতে ডিজিটাল অফার, অত্যাধুনিক পণ্য এবং বেসপোক সমাধানসহ নানা ব্যবস্থা নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com