শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কাউখালীর প্রধান রাস্তা না যেন মরণফাঁদ

  • আপডেট সময় সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৩.৪৪ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে
সৈয়দ বশির আহম্মেদ
পিরোজপুর থেকেঃ পিরোজপুরের কাউখালী উপজেলা সদরে মূল প্রবেশ পথ বাসষ্ট্যান্ড হইতে ডাক বাংলো পর্যন্ত সড়ক বিভাগের ৪শ মিটার রাস্তা বড় বড় খানা খন্দকের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি এবং জোয়ারের পানিতে রাস্তাটিতে হাটু পর্যন্ত পানি জমে থাকে। যার ফলে প্রায়ই ছোট বড় দূর্ঘনা ঘটে এ রাস্তাটিতে। পিরোজপুর, রাজাপুর, স্বরূপকাঠী, নৈকাঠী দিয়ে আন্ত: এবং দুর পাল্লার বাস এবং পরিবহনের একমাত্র প্রবেশদ্বার এই রাস্তা। প্রতিদিন বাস, ট্রাক সহ শত শত রিকশা, অটোরিকশা ও বিভিন্ন যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। রিকশা চালক লিটন (৫০) জানান, এ রাস্তা দিয়ে যাত্রীরা চলাচল করতে চায়না। নিয়মিত যাত্রী স্কুল শিক্ষক মেহেদী হাসান নয়ন জানান , মটর সাইকেল নিয়ে এ রাস্তা দিয়ে চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ তবুও চলতে হয় কেননা এই রাস্তা দিয়েই স্কুলে যেতে হয়। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, সড়ক ও জনপদ এর নির্বাহী প্রকৌশলীকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে। সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রাজিউল আলম রাজু জানান, অতি বৃষ্টির কারনে ঠিকাদার রাস্তার কাজ করতে পারছেনা। বৃষ্টি কমলে রাস্তার কাজ পুরোদমে শুরু হবে। তিনি আরও জানান, রাস্তার দুই পার্শ্বে বাড়ী ঘর থাকায় জমির মালিকরা জায়গা না দেয়ায় ড্রেনেজ ব্যবস্থা করা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com