ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ঈশ্বরগঞ্জের মুহম্মদিয়া শরীফ বৈরাটী’তে শুক্রবার জুময়ার নামাযের পর মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।২৫ শে আগস্ট বৈরাটী আলিম মাদরাসার জমিদাতা হযরত শাহ সুফি মুহম্মদ আবদুর রউফ রহমতুল্লাহি আলাইহি’র স্বরণে মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন মুহম্মদিয়া শরীফের সম্মানিত খতিব হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ আবুল কালাম। রাজারবাগ শরীফের সাইয়্যিদুনা ইমাম হযরত মুজাদ্দিদে আযম মুরশিদ কিবলা আলাইহিস সালাম উনার মুরিদ হযরত শাহ সুফি মুহম্মদ আবদুর রউফ রতমতুল্লাহি আলাইহি। এসময় ঢাকা প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও স্বাধীনতা শিক্ষক পরিষদ,ময়মনসিংহ জেলা শাখার সদস্য হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার,তেরছাটি আহমদিয়া খানকা শরীফের প্রতিষ্টাতার ছেলে মুহম্মদ মজিবুর রহমান। এছাড়াও মুহম্মদ হাবিবুর রহমান,জিশান মুহম্মদ রউফ হোসাইন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। রুহের মাগফিরাত কামনা করে, দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।