বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

সাংবাদিক দিলীপ কুমার দাসের মাতৃদেবী অনিমা রাণী দাসের প্রথম মহাপ্রয়াণ দিবস।

  • আপডেট সময় শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, ৫.১৫ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ২৫ আগষ্ট সাংবাদিক দিলীপ কুমার দাসের মাতা অনিমা রাণী দাসের প্রথম মহাপ্রয়াণ দিবস। তিনি গত ২০২২ সনের আজকের এইদিনে পৌর শহরের কালীপুর মধ্যম তরফ বাসায় ধরাধামের মায়া ত্যাগ করেন পরলোক গমন করেন।

তিনি দুই পুত্র এক কন্যা,নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকনের) শ্রীল শুভ স্বামী গুরু মহারাজের নিকট থেকে দীক্ষা গ্রহন করেন। প্রথম দিকে তিনি গৌরীপুর শ্রীশ্রী গোপিনাথ জিও মন্দিরের কর্ণধার বৈষ্ণব কুলের গর্ব পরম বৈষ্ণব অভিরাম দাসের সান্নিধ্য লাভ করেছিলেন। একজন সুদ্ধ ভক্ত হিসেবে তিনি সকলের হৃদয়ে স্থান পেয়েছিলেন এবং ভক্ত হৃদয় জয় ও হরিকথা শ্রবণসহ নিষ্কাম কর্ম করে গেছেন। তিনি ছিলেন স্বর্গীয় রামচরন দাসের সহধর্মিণী ও সাংবাদিক দিলীপ কুমার দাসের গর্ভ ধারিনী মাতৃদেবী।

তার প্রথম মহাপ্রয়াণ দিবসে ইসকন ভক্ত, গৌরীপুর শ্রীশ্রী রাধা গোপিনাথ জিউ মন্দিরের ভক্তবৃন্দ, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলিপ রবিদাস ও বাংলাদেশ রবিদাস ফোরাম গৌরীপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ ও অনিমা রাণী দাসের জৈষ্ঠ পূত্র সাংবাদিক দিলীপ কুমার দাস তার মায়ের আত্মার ঊর্ধ্বগতি ও ভগবতধাম লাভের জন্য পরম করুনাময় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা জানিয়েছেন।

পরবর্তী রিপোর্টে তিথী অনুযায়ী অনিমা রাণী দাসের প্রথম মহাপ্রয়াণ দিবস অনুষ্ঠান পালনের সময় ধার্য করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com