শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে মিথ্যাচার করছেন বিএনপি মহাসচিব : ড. হাছান মাহমুদ

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৭.৪১ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে মিথ্যাচার করছেন বিএনপি মহাসচিব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে মির্জা ফখরুলের মতো জঘন্য মিথ্যাচারী রাজনীতিবিদ আর কখনো দেখা যায়নি।

দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তথ্যমন্ত্রী। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মহাসচিবের পদটা নড়বড়ে হয়ে গেছে বলেই তিনি মিথ্যাচারের মাত্রাটা এখন আরও বাড়িয়ে দিয়েছেন মন্তব্য করে তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি যে এখন কোনো কিছু ঘটিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তা মহাসচিবের বক্তব্যে স্পষ্ট হয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবেদনগুলো দেখে অস্থির হয়ে পড়েছে বিএনপি নেতারা। বর্তমানে তাদের হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com