ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
একুশে আগস্ট ২০০৪ ইং সালে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্দোগে২১ শে আগস্ট সোমবার সমাবেশ ও মিছিল অনুষ্টিত হয়।এতে নেতৃত্বদেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ( হারুন), যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন ভুইয়া,সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তুর্ন,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ, ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাহবুবুর রহমান (মাহবুব), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন পরিচালনা কমিটির আহবায়ক একেএম সাইফুল ইসলাম,পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ সহ আরো অনেকেই ছিলেন।