শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা ও আর্থিক সাক্ষরতা বাড়াতে ব্র্যাক ব্যাংক এবং ওয়ার্ল্ড ভিশন বাংলার যৌথ উদ্যোগ

  • আপডেট সময় সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৭.০৮ পিএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের গ্রামীণ এলাকায় ব্যাংকিং সেবা এবং আর্থিক সাক্ষরতা ছড়িয়ে দিতে নব যাত্রা-II প্রকল্প বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
এই পার্টনারশিপের ফলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দ্বারা পরিচালিত এলাকায় ভিলেজ সেভিংস অ্যান্ড লোনস অ্যাসোসিয়েশনস (VSLAs), ভিএসএলএ (VSLA) কোঅপারেটিভ, গ্রুপের স্বতন্ত্র সদস্য এবং নারী ও যুব
ক্ষুদ্র উদ্যোক্তারা সহজেই সাশ্রয়ী এবং গ্রাহক-কেন্দ্রিক আর্থিক সেবা এবং পণ্য উপভোগ করতে পারবেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর গ্রাহকেরা ব্র্যাক ব্যাংক-এর এসএমই ব্যাংকিং এবং এজেন্ট ব্যাংকিং চ্যানেল থেকে সেভিংস অ্যাকাউন্ট, লোন, ডিজিটাল আর্থিক সেবা এবং ফিন্যান্সিয়াল তথ্য জানার সুবিধা পাবেন।
১ আগস্ট ২০২৩ ঢাকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ন্যাশনাল ডিরেক্টর স্যামুয়েল সুরেশ কুমার বার্টলেট।
ভিএসএলএ (VSLA) সদস্যদের মধ্যে আলাদা গ্রাহক গোষ্ঠীর জন্য ব্র্যাক ব্যাংক নির্দিষ্ট লোন প্রোডাক্ট তৈরি করবে। একইসাথে, এটি ভিএসএলএ (VSLA) গ্রুপের ফেডারেশনের সহায়তায় গ্রুপের স্বতন্ত্র সদস্যদের জন্য ঋণ বিতরণের একটি প্রক্রিয়া চালানোসহ ভিএসএলএ সমবায় এবং ভিএসএলএ গ্রুপের সদস্য বাছাই করার লক্ষ্যে আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণের সুবিধাও দিবে।
এজেন্ট ব্যাংকিং মডেল প্রতিষ্ঠার মাধ্যমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অপারেশনাল এলাকাগুলোতে সাশ্রয়ী মূল্যে ডিজিটাল আর্থিক সেবা লাভের সুযোগ নিশ্চিত করবে ব্যাংকটি। এছাড়াও, নিজেদের প্রডাক্ট ও সেবার
প্রচারের জন্য কম্যুনিটি আউটরিচ এবং মার্কেটিং ক্যাম্পেইন আরো সহজ করার পাশাপাশি ভিএসএলএ (VSLA) গ্রুপের সদস্যদের জন্য শিক্ষার ভিত্তিতে লোনের অ্যাক্সেস বাড়াবে ব্র্যাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংক-এর পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব অল্টারনেটিভ ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম, হেড অব স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স অ্যান্ড ডিএফএস মোহাম্মদ জাকিরুল ইসলাম,
হেড অব বিজনেস ট্রান্সফরমেশন অ্যান্ড প্রোডাক্ট আজিজুল হক এবং হেড অব এমএফআই অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায়। পাশাপাশি, অনুষ্ঠানটিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর প্রতিনিধিত্ব করেন আইটিপিডি’র ডেপুটি ডিরেক্টর অরুণাভ সাহা; এবং ন্যাশনাল কোঅর্ডিনেটর নাহিয়ান আহমেদ শাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com