শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের নতুন প্রজন্মের নার্সদের প্রশিক্ষণে সহায়তা দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট

  • আপডেট সময় সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৭.০৪ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

দেশের নতুন প্রজন্মের নার্সদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ প্রদানের জন্য কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের সাথে অংশীদারিত্ব করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।

এই উদ্যোগের অংশ হিসেবে, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজ-এর (কেএনএসসি) ১১৮ জন শিক্ষার্থীকে ১৮ মাসব্যাপী ব্যাচেলর অব সায়েন্স (বি.এসসি.) সম্পন্ন করতে শিক্ষাগত নানা সহায়তা প্রদান করবে ব্যাংকটি। এছাড়াও, স্নাতকোত্তর সম্পন্নকারীদের ব্যবহারিক কাজের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়াতে অন্তত দুই বছরের জন্য কুমুদিনী হাসপাতালে
কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ সিইও নাসের এজাজ বিজয় এবং কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেড- এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রাজীব প্রসাদ সাহা নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর ফ্ল্যাগশিপ কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম হিসেবে পরিচালিত ‘ফিউচারমেকারস বাই স্ট্যান্ডার্ড চার্টার্ড’ ডিজাইন করা হয়েছে ভবিষ্যত প্রজন্মকে শিখতে, বেড়ে উঠতে ও উপার্জনে সাহায্য করার জন্যে।
দেশব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো স্বাস্থ্যসেবায় সুবিধা প্রদান করা যেখানে ফিউচারমেকারস উদ্যোগের অংশ হলো শিক্ষার ব্যাপক প্রসার করা। এই উদ্যোগটির মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত যুবতী মহিলারা যাতে নার্সিংয়েক্যারিয়ার গড়তে মানসম্পন্ন স্বাস্থ্য শিক্ষার সুযোগ প্রদানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও এর অঙ্গসংস্থানগুলো কাজ করে যাচ্ছে।
এ প্রসঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় বলেন, “১৭ কোটি জনসংখ্যার একটি জাতির স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা অবশ্যই সহজ নয়। ক্রমবর্ধমান এই জনসংখ্যার চাহিদা পূরণে ব্যাপক পরিমাণে দক্ষ ও প্রশিক্ষিত নার্স এবং স্বাস্থ্যকর্মী প্রয়োজন। আমরা কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের অংশীদার
হতে পেরে গর্বিত, যারা দেশে নার্সদের আধুনিক স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ ও যোগ্যতা নিশ্চিতে প্রয়োজনীয় শিক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করছে। কর্মক্ষেত্রে কার্যযোগ্য দক্ষতা বৃদ্ধি করাই স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর মূল লক্ষ্য।
কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের দুই বছরের কর্মসংস্থানের নিশ্চয়তা দিয়ে নার্সিং সেক্টরে প্রতিনিধিত্ব করতে তাদের এগিয়ে নেওয়ার জন্য কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিশ্রুতিবদ্ধ।”
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অফ বেঙ্গল লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা বলেন,
“কুমুদিনী হাসপাতাল ১৯৪৩ সালের শেষ দিক থেকে নার্সদের প্রশিক্ষণ দিয়ে আসছে। সর্বপ্রথম পাঁচজন ব্রিটিশ প্রশিক্ষক নার্সের একটি দল স্থানীয় নারীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন। এই দীর্ঘ পথচলায় কুমুদিনী হাসপাতাল বেসরকারী খাতে বি.এসসি. এবং এম.এসসি. নার্সিং কোর্স প্রদানকারী দেশের প্রথম হাসপাতালগুলোর একটি হয়ে ওঠে। আমরা সর্বদাই নার্সদের সেরা হিসেবে গড়ে তোলার চেষ্টা করি, যাদের অনেকেই বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালে নার্স ও অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।”
দীর্ঘ ১১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জাতির কল্যাণে, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে, এবং পরিবেশ রক্ষার মাধ্যমে দেশের বাণিজ্য ও উন্নয়ন যাত্রার দীর্ঘস্থায়ী গর্বিত অংশীদার।
১৯৪৭ সালে প্রতিষ্ঠিত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অফ বেঙ্গল (বিডি) লিমিটেড বাংলাদেশের প্রাচীনতম এবং বৃহত্তম দাতব্য সংস্থাগুলির মধ্যে অন্যতম। এই সংস্থার অধীনে কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজ নার্সদের শিক্ষা ও প্রশিক্ষণের জন্য নিবেদিত৷ এছাড়াও, কুমুদিনী হাসপাতাল টাঙ্গাইলে অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল যা কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়। এই ট্রাস্টের অর্থায়নে পরিচালিত হাসপাতালটি বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com