শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে আওয়ামীলীগ নেতা খান কবিরের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা 

  • আপডেট সময় রবিবার, ২০ আগস্ট, ২০২৩, ৬.৩৮ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলার ছোট বিড়ালজুরীতে  আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং খাবার বিতরণ অনুষ্ঠিত। আজ শনিবার দুপুরে ছোট বিড়ালজুরী সেতারা বেগমী মোয়াজ্জেম ফাউন্ডেশন এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতি থেকে বক্তব্য রাখেন সমাজসেবক ও  আওয়ামী লীগ নেতা আলহাজ্ব খান মোঃ কবির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম শাহ জাহান। এসময় আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সেতারা বেগমী মোয়াজ্জেম  ফাউন্ডেশন  নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণ  উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com