আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমেরিকা ও কানাডা থাকা দুই খুনীকে যতক্ষন ফিরিয়ে আনা না যাবে ততক্ষন চেষ্টা চালিয়েই যাবেন। তিনি বলেন, সবার সহযোগিতা পেলে বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশিলবদের বের করার কমিশনের জন্য আইনপাস করা হবে।
মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয়শোক দিবস উপলক্ষে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের অনুষ্ঠান যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, প্রতিহিংসার জন্য নয় ইতিহাসের সত্য উদঘাটনের জন্য নেপথ্যের কুশীলবদের বের করতে হবে। যাতে নতুন প্রজন্ম সঠিক এবং সত্য ইতিহাস জানতে পারে।
পরে মন্ত্রী আখাউড়া ও কসবা উপজেলায় শোক দিবসের আরো তিনটি অনুষ্ঠানে যোগ দেন।