সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

আমরা শেখ হাসিনার সৈনিক হিসেবে শৃঙ্খলা মানবো ও ঐক্যবদ্ধ থাকবো-সুজিত রায় নন্দী

  • আপডেট সময় রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ৩.৫৪ এএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস  পালনের লক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে যৌথ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ আগষ্ট) রাতে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

তিনি বলেন, জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। শেখ হাসিনার আদর্শের সৈনিক হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। যার যার অবস্থান থেকে এবং স্ব-স্ব উদ্যোগে এগিয়ে আসতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক সম্মৃদ্ধ। নিজের দায়িত্ব আন্তরিকতা ও উদারতা দিয়ে পালন করতে হবে। আমরা শেখ হাসিনার সৈনিক হিসেবে শৃঙ্খলা মানবো এবং ঐক্যবদ্ধ থাকবো।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা শুধু দেশেই নয়, এ উপমহাদেশের অত্যন্ত জনপ্রিয় নেতা। চাঁদপুর জেলাসহ গোটা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। নেত্রী ও দেশের প্রশ্নে কোন অপশক্তির কাছে মাথা নত করবো না। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে যে আলোকিত বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তা অব্যাহত রাখতে আমরা ঐক্যবদ্ধ থাকবো।

আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি বলেন, জাতীয় শোক দিবস সবাই যথাযথ মর্যাদায় ও সুন্দরভাবে পালন করবো। জাতীয় শোক দিবসে শপথ নিবো আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করে সরকার গঠন করবো।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী আব্দুর রব ভূঁইয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, দপ্তর সম্পাদক শাহআলম মিয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com