মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মিয়ানমার উপকূলে নৌকা ডুবে ২৩ রোহিঙ্গার মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ৮.৫১ পিএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

মিয়ানমারের রাখাইন উপকূলে নৌকা ডুবির ঘটনায় ২৩ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৩০ জনের বেশি মানুষ।

ওই নৌকা ডুবির ঘটনায় আট জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।জীবিত রোহিঙ্গারা জানিয়েছেন, মালয়েশিয়া অভিমুখে যাত্রা করা নৌকাটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিল।

প্রতি বছর হাজার হাজার রোহিঙ্গা সমুদ্রে পথে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পাড়ি জমানোর চেষ্টা করে। তাদের অনেকেই এমন নৌ দুর্ঘটনায় প্রাণ হারায়।

মিয়ানমারের জান্তা সরকারের অধীনে রাখাইনে থাকা রোহিঙ্গারা অবরুদ্ধ জীবনযাপন করছে। এই অবরুদ্ধ দশা থেকে বাঁচতেই তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে নানা দেশে পাড়ি জমানোর চেষ্টা করে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ওই নৌকা ডুবিতে মৃতদের মধ্যে ১৩ জন নারী ও ১০ জন পুরুষ। বেঁচে ফেরা রোহিঙ্গারা বলেছেন, মালয়েশিয়া যাত্রার জন্য তারা প্রত্যেকে দালালকে চার লাখ টাকার মতো দিয়েছিলেন।

২০১৭ সালের গণহত্যার পর জীবন বাঁচাতে দশ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। ফের ২০২১ সালে জান্তা সরকার ক্ষমতা কব্জাগত করলে আবারো রোহিঙ্গা পুরোদমে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে।

 সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com