মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মালিতে জঙ্গি হামলায় ১৬ জন সৈন্য নিহত

  • আপডেট সময় বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৮.৩৩ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

গত সপ্তাহে উত্তর-পূর্ব মালির মেনাকা অঞ্চলে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।তারা বলছে ঐ হামলায় ১৬ জন সৈন্যকে তারা হত্যা করেছে।

গত ৩ আগস্ট এ ঘটনার খবর প্রকাশের পর থেকে মালির ক্ষমতাসীন জান্তা বিষয়টি নিয়ে কোনো কথা বলেনি।

ইসলামিক স্টেট (আইএস) তাদের প্রচারণা প্লাটফর্ম আমাক’এ বলেছে, তাদের সঙ্গে যুক্ত যোদ্ধারা নিজারের দিকে যাওয়া মালির সেনাবাহিনীর একটি বহরে আচমকা হামলা চালিয়েছে।

এতে কয়েক ডজন সৈন্য আহত হয়। প্রায় এক ঘন্টা ধরে লড়াই চলে বলে জানিয়েছে দলটি।

মালি ২০১২ সাল থেকে একটি জিহাদি বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করছে। দেশটির উত্তরে শুরু হয়ে তা পরে দেশটির কেন্দ্রস্থল এবং প্রতিবেশী বুরকিনা ফাসো ও নিজারে ছড়িয়ে পড়ে।

হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক এক প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, বছরের শুরু থেকে এ পর্যন্ত হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করা এবং “শত শত” মৃত্যুর পেছনে আছে এই গোষ্ঠী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com