শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সায়েদাবাদ থেকে সরানো হচ্ছে আন্তঃজেলা বাস টার্মিনাল

  • আপডেট সময় বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৮.২৪ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

ঢাকার সায়েদাবাদ থেকে সরানো হচ্ছে আন্তঃজেলা বাস টার্মিনাল। টার্মিনালটি এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে কাঁচপুরে। বুধবার সকালে কাঁচপুরে নতুন টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন করেন ঢাকা দক্ষিন সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস।

এ সময় তাপস জানান, আগামী ফেব্রুয়ারীতেই নতুন টার্মিনাল থেকে চট্টগ্রাম ও সিলেটের ১৬ জেলার বাস চলাচল শুরু হবে। সব আন্তঃজেলা বাস টার্মিনাল সরানো হলে রাজধানীর যানজট ৩০ শতাংশ কমবে বলে মনে করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

রাজধানীতে প্রতিদিন যানজটে নষ্ট হয় প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা। বিশ্বব্যাংক বলছে, এতে আর্থিক ক্ষতি ৯৮ হাজার কোটি টাকা। সেই সাথে বাড়তি জ্বালানি পুড়ছে ১১ হাজার কোটি টাকার। দূরপাল্লার বাস রাজধানীতে প্রবেশ করায় যানজট অসহনীয় হয়ে উঠছে দাবি কর্তৃপক্ষের।

রাজধানীর তিনটি বাস টার্মিনাল ঢাকার বাইরে নেয়ার চেষ্টা করছিল দুই সিটি করপোরেশন। এর শুরুটা হতে যাচ্ছে সায়েদাবাদ টার্মিনাল সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে।

দক্ষিণ ঢাকার মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘মাটি ভরাট, দেওয়াল নির্মাণ, শ্রমিক-কর্মচারিদের থাকার জন্য ছাউনি এগুলো সব আমরা প্রাথমিক পর্যায়ে ২৮ কোটি টাকা আমাদের ব্যয় হবে। এটা আমরা নিজস্ব অর্থায়ণেই এই ব্যয় আমরা নির্বাহ করছি। এটাই ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেষ হবে এবং ফেব্রুয়ারি থেকেই আমরা এটা চালু করে দিতে পারব।

রাজধানী বিভিন্ন এলাকা থেকে যাত্রীদের কাঁচপুর টার্মিনালে নিয়ে যাবে ঢাকা নগর পরিবহনের বাস। এর ফলে রাজধানীতে যানজট অনেকটাই কমবে, বলছে ডিটিসিএ। সংস্থার নির্বাহী পরিচালক সাবিহা পারভীন বলেন, সায়েদাবাদ টার্মিনালে যে ১৬ জেলার ১১ হাজার বাস যাওয়া আসা করে। সেখানে এই বাসগুলো যদি ঢাকা মেট্রোপলিটন এলাকায় না ঢোকে তাহলে তো আমাদের ৩০ ভাগ যানজট কমে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com