শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু কিছু অংশ পরিবর্তন করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৮.৩০ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছিলেন আইনমন্ত্রীকে। অন্যান্য দেশ থেকেই আমাদের আইনমন্ত্রী তা দেখেই এ আইনটার কিছু কিছু অংশ পরিবর্তন করেছেন। আমরা প্রয়োজনের তাগিদে এ জিনিসটা করেছি।সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে সরকারি অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গবন্ধুর রেণু’র লোগো ও ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটার কিছু কিছু অংশ পরিবর্তন করা হয়েছে। জেল কমিয়ে জরিমানার অংশটা বাড়ানো হয়েছে। আইনমন্ত্রী এটার সুন্দরভাবে ব্যাখ্যাও দিয়েছেন।

নতুন এ আইনে আইনশৃঙ্খলার উন্নতি হবে কি না এমন এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, আইনশৃঙ্খলার উন্নতি তো আমরা সবসময়ই করে যাচ্ছি। আমরা আইনটা সংশোধন করেছি। অনেকেরই এ আইনের প্রতি যে সমস্ত অবজারভেশন (পর্যবেক্ষণ) ছিল সেগুলো মাথায় নিয়েই এটার পরিবর্তন করা হয়েছে।

তিনি আরও বলেন, এখানে আইনশৃঙ্খলার কোনো প্রশ্ন আসে না। আইনশৃঙ্খলা রক্ষায় যা যা করণীয় আইনশৃঙ্খলা বাহিনী সবসময়ই করে যাচ্ছে এবং করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com