শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্তের প্রতিবাদে রাজশাহীতে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান

  • আপডেট সময় বুধবার, ২ আগস্ট, ২০২৩, ৭.৩৫ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ প্রতিনিধি:জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন বন্ধের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে কাস্টম্স কর্মকর্তা ড. তাজুল ইসলামের শাস্তির দাবিতে রাজশাহী মহানগরীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে রাজশাহীর সাংবাদিক সমাজের ব্যানারে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও পরে বিভাগীয় কমিশনার এবং রাজশাহী জেলা প্রশাসককে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের পূর্বে মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী ব্যুরো রিপোর্টার ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মু. আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন।
আরইউজে সভাপতি আব্দুল আওয়াল বলেন, ঢাকা প্রতিদিনসহ প্রত্যেকটি মূল ধারার গণমাধ্যমকে মুক্ত ও স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। ঢাকা প্রতিদিন বন্ধের যে চক্রান্ত করা হচ্ছে তা সাংবাদিকদের আন্দোলনের মুখে বাস্তবায়ন করা সম্ভব নয়। দুর্নীতিগ্রস্থ কাস্টম্স কর্মকর্তা তাজুলের দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
আরইউজে সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন বলেন, সাংবাদিকের কাজই হচ্ছে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লেখালেখি করা। এর মাধ্যমে দেশের মানুষ ও সরকার উপকৃত হন। আজ সেই গণমাধ্যমকেই উৎখাত করার চেষ্টা করছে বিতর্কিত কাস্টম্স কর্মকর্তা। তা এ উদ্দেশ্য পূরর্ণ হবে না। ঢাকা প্রতিদিনের বিরুদ্ধে ষড়যন্ত্র কখনোই সফল হবে না। সকল বন্ধ গণমাধ্যমে অতিসত্তর খুলে দেওয়ার দাবি জানান এই সাংবাদিক নেতা।
মানববন্ধন শেষে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ এর সাক্ষাত করে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী ব্যুরো রিপোর্টার ওমর ফারুক, রাজশাহীর বিজ্ঞাপন প্রতিনিধি রাসেল সরকার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মেহেদি হাসান, নাটোর প্রতিনিধি গোলাম গাউস, নওগাঁ প্রতিনিধি সোহেল রানা, বাগমারা প্রতিনিধি রোস্তম আলী শায়ের, আত্রাই প্রতিনিধি আবু হেনা মোস্তফা কামাল, পত্নীতলা প্রতিনিধি রিফাত হোসেন, রানীনগর প্রতিনিধি মালেক, সিংড়া প্রতিনিধি খলিলুর মাহমুদ, গিয়াস কামাল, সাংবাদিক জামাল উদ্দীন, সাংবাদিক হুমায়ন কবির ও অন্যান্য গণমাধ্যম কর্মীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com