নওগাঁ প্রতিনিধি: সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড নওগাঁ জেলা শাখায় গ্রাহকের মেয়াদোত্তর চেক হস্তান্তর করা হয়েছে। ২আগস্ট রোজ বুধবার সন্ধানী লাইফ নওগাঁ শাখা কার্যালয় আস্তানুর রহমান কমপ্লেক্স ২য় তলা গোস্তহাটির মোড় নওগাঁয় এ চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সন্ধানী লাইফ নওগাঁ শাখা’র ডি.জি.এম(ইনচার্জ) সাব্বির আহম্মেদের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।চেক হাতে পেয়ে বীমা গ্রাহক মনোয়ারা বেগম বলেন, সন্ধানী জীবন বীমায় পলিসি করে যথা সময়ে টাকা পেয়েছি তাতে আমি অনেক খুশি।জীবনের ঝুঁকির জন্য প্রতিটা মানুষেরই জীবন বীমা করা প্রয়োজন। তাই সকলকে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পলিসি করার জন্য অনুরোধ জানান।